ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা দিয়েছেন। তার মুখপাত্রের বরাতে সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এমনটি জানিয়েছে। তবে শেখ হাসিনার ফেরার খবরকে আবারও উড়িয়ে দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেছেন, ডিসেম্বরে বাংলাদেশে কেউ আসবে না। ডিসেম্বরে একমাত্র শীতই আসবে।’ এ সময় তিনি শীতের প্রস্তুতি হিসেবে জাম্পার বা হালকা জ্যাকেট কেনার পরামর্শও দেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ব্রিফিংয়ে ভারত ও বাংলাদেশের সম্পর্ক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান ও আগামী ১৬ ডিসেম্বর দেশে আসা এবং পশ্চিমবঙ্গের কয়েকজন মন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য নিয়ে প্রশ্ন করা হয়।
ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং বাংলাদেশকে ১৬ ডিসেম্বরের মধ্যে দখলে নেওয়ার দাবি করেছেন। তার এমন বক্তব্য প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘পৃথিবীর সব জায়গায় রাজনীতিতে কিছু পাগল থাকে। সব জায়গায় আছে। আমাদের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা সিরিয়াস আলোচনা করব।’
সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে কোনো মিশনে আসেন, তাহলে সেক্ষেত্রে তিনিও এখানে গ্রেপ্তার হবেন। সাংবাদিক জানতে চান, ভিয়েনা কনভেনশনে আসলে এ রকম কোনো আইন নেই।’
এসময় হুমায়ুন কবির বলেন, ‘ওই প্রশ্নের তো উত্তর হয়ে গেছে। ঘুরেফিরে শেখ হাসিনার কথা বলে লাভ নেই। সে আসবে না ডিসেম্বরে। আমি তো বলছি, ডিসেম্বরে শেখ হাসিনা হয়ে যাবে শেখ আসবে না। সে ওয়ার্থলেস (মূল্যহীন), ইরিলিভেন্ট (অপ্রাসঙ্গিক)।
তিনি আরও বলেন, ‘একটা টেররিস্টের জায়গা নির্ধারণ করা হয়েছে। এক্সট্রাডিশন ট্রিটির (প্রত্যর্পণ চুক্তি) মাধ্যমে তাকে প্লেনে হ্যান্ডকাফ পরিয়ে আনা হবে অথবা কঠোর নজরদারির মধ্যে আনা হবে। দিস ইজ অনলি ওয়ে সি ক্যান কাম (এটাই তার আসার একমাত্র উপায়)।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com