শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র্যালি হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ এবং উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. কামরুল হাসান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. জসিমউদ্দিন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সুমাইয়া আফরোজ মুনিরা, শ্রীনগর প্রেস ক্লবের সভাপতি আরিফ হোসেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শফিউল আলম আজম প্রমুখ।
এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান, উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের পশু চিকিৎসক, স্থানীয় খামারিসহ উদ্যোক্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা পরিষদ চত্ত¦র থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
জানা গেছে, ৩ দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে উপজেলা প্রাণিসম্পাদ দপ্তর। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের কার্যক্রম চলমান থাকবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com