সিনিয়র রিপোর্টার: সিলেটে সুবিধাবঞ্চিত, ছিন্নমূল ও অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে এবং তাদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে অন্নছায়া প্রজেক্টের আওতায় খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি (UYBDS)।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) দুপুর ৩টায় সিলেট নগরীর কানিশাইল এলাকায় সজীব মিয়ার কলোনি সংলগ্ন সূর্যমুখীর পাঠশালায় ৫০ জন ছিন্নমূল ও অসহায় শিশুকে নিয়ে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশুদের মাঝে বিনামূল্যে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হাফিজ মাওলানা মোঃ ছালিম আহমদ খান, উপদেষ্টা, দৈনিক ইনফো বাংলা,সিলেট ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া, উপদেষ্টা প্রশান্ত লিটন, সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন মুহিবুর রহমান শুয়াইব, UYBDS-এর সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান চৌধুরী, দপ্তর উপ-সম্পাদক তারিকুল ইসলাম যাওহার, তথ্যপ্রযুক্তি সেলের সদস্য আজিজ রানা হারুন, সদস্য আহমেদ মারজান, রাবেয়া বেগম, ইফতেখারসহ অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা।
এছাড়াও সূর্যমুখী পাঠশালার প্রতিষ্ঠাতা রুহেল আহমদসহ পাঠশালার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি হাফিজ মাওলানা মোঃ ছালিম আহমদ খান তাঁর বক্তব্যে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, বরং একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গঠনের গুরুত্বপূর্ণ অংশ। শিশুদের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি তাদের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা এবং ভবিষ্যৎ গঠনে সহযোগিতা করাই অন্নছায়া প্রজেক্টের অন্যতম লক্ষ্য। তিনি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এসব শিশুদের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।
সংগঠনের উপদেষ্টারা তাঁদের বক্তব্যে এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা বলেন, সমাজের পিছিয়ে পড়া শিশুদের পাশে দাঁড়াতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণের মতো কার্যক্রম শিশুদের মাঝে আশার আলো জাগিয়ে তুলবে এবং তাদের শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে। তাঁরা ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির এ উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
শিশুদের কল্যাণ, মানবিক সহায়তা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির অন্নছায়া প্রজেক্টের এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com