খুলনা ব্যুরো : খুলনা নগরীর দৌলতপুরে গুলিবিদ্ধ হয়ে আব্দুল হালিম নামে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাঁর মাথা ও বুকে গুলি লাগে। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত আব্দুল হালিম স্থানীয়ভাবে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত। তিনি কেসিসির ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ, তদন্ত (ওসি,তদন্ত ) এ তথ্য তরঙ্গ নিউজকে নিশ্চিত করেছেন।
তবে কারা এবং কী কারণে তাঁকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com