চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে পুশিং নারী ও শিশু পাচার এবং মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টার সময় চুয়াডাঙ্গা-৬ বিজিবি উদ্যোগে দর্শনা সীমান্তে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেপটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান, চুয়াডাঙ্গা পুলিশ সুপার শাহরিয়ার মেহেদী,চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটেলিয়নের সহকারি পরিচালক রাজ মাহমুদ, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দর্শনা পৌর বিএনপি'র সমন্বয়ক মো. হাবিবুর রহমান বুলেট, পৌর বিএনপি'র সমন্বয়ক ও মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মশিউর রহমান,পৌর বিএনপি'র সমন্বয়ক সাবেক কাউন্সিলর সাংবাদিক মোঃ শরিফ উদ্দিন, পৌর বিএনপি'র সমন্বয়ক মো. নাহারুল ইসলাম মাস্টার, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, পারকৃষ্টপুর-মদনা ইউনিয়নের ইউপি সদস্য চঞ্চল মেম্বার, দর্শনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব মামুন, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পলাশ আহমেদ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন দর্শনা পৌর ও পারকৃষ্টপুর-মদনা ইউনিয়নের বিএনপি যুবদল ছাত্রদল সহ স্থানীয় সুধী সমাজ ও ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com