সুমন,স্টাফ রিপোর্টারঃ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মোংলার দিগরাজ নেভাল বার্থে সর্বসাধারনের জন্য উন্মুক্ত রাখা হয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ 'বানৌজা বিজয়'।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত জাহাজটি দেখতে ছুটে আসেন মোংলা ও আশপাশ এলাকার কয়েক হাজার নারী পুরুষ। সশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের দীর্ঘ লাইন ছিল অত্যাধুনিক যুদ্ধজাহাজটির প্রবেশমুখে। বিভিন্ন বয়সী মানুষ বিশেষ করে নারী, পুরুষ ও কিশোররা যুদ্ধজাহাজ দেখে খুশি হন। নতুন সাহস, নতুন প্রেরণা বুকে নিয়ে ঘরে ফেরেন তারা। মানুষের কৌতূহল আর প্রশ্নের জবাব দেন নৌবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা।
এছাড়াও সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নৌবাহিনী পরিচালিত নৌপরিবার শিশু নিকেতন ও নৌবাহিনী স্কুল এন্ড কলেজে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা, কবিতা আবৃত্তি, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com