গঙ্গা নদীর পানি বণ্টন তদারকির লক্ষ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত গঙ্গা পানি চুক্তির আওতায় গঠিত যৌথ কমিটির বৈঠকে যোগ দিতে চার সদস্যের একটি ভারতীয় প্রতিনিধিদল এখন ঢাকায় অবস্থান করছে।
শুক্রবার (২০ নভেম্বর) প্রতিনিধিদলটি বাংলাদেশে আসে। ২১ নভেম্বর (শনিবার) থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ভারতের যৌথ নদী কমিশনের প্রধান শরদ চন্দ্র এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। আগামী ১২ ডিসেম্বর শেষ হতে চলেছে ৩০ বছর মেয়াদী গঙ্গা পানি চুক্তির মেয়াদ। তবে চুক্তির বর্তমান মেয়াদের বাইরে তা বাড়ানোর বিষয়ে আলোচনা করার কোনো এখতিয়ার নেই ভারতীয় এই প্রতিনিধিদলের।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চুক্তিটি নবায়ন করা হবে কি না, নাকি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এর মেয়াদ বাড়ানো হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব উভয় দেশের রাজনৈতিক নেতৃত্বের ওপরই বর্তায়।
এদিকে বাংলাদেশ জানিয়েছে, তারা বিদ্যমান চুক্তিটি সরাসরি নবায়ন করার পরিবর্তে ভারতের সঙ্গে একটি নতুন চুক্তি নিয়ে আলোচনা করতে চায়। নতুন এই চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার মতো সুনির্দিষ্ট ধারা অন্তর্ভুক্ত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com