চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জেলার দামুড়হুদা উপজেলার দর্শনার সাবেক পৌর মেয়র নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নেতা আতিয়ার রহমান হাবু আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ( এনএসআই) সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা ও সাবেক দর্শনা পৌর মেয়র মোঃ আতিয়ার রহমান হাবু কে আটক করা হয়।
তবে আতিয়ার রহমান হাবু'র আটকের বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশ থেকে নিশ্চিত করা হয়নি।
আতিয়ার রহমান হাবু, দর্শনা ইসলামবাজারের মৃত শামসুল ইসলামের ছেলে। তিনি দর্শনা পৌর আওয়ামী লীগের সহ সভাপতি ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com