আগামী বছর হজ করতে ইচ্ছুক এমন ব্যক্তিদের জন্য সুখবর দিয়েছে সরকার। ২০২৭ সালের হজের বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ২২ নভেম্বর নির্ধারণ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৬ নভেম্বর থেকে শুরু হওয়া এ নিবন্ধন কার্যক্রম আগামী ২২ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে।
এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট কোটায় হজে গমনেচ্ছুদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com