সুমন,স্টাফ রিপোর্টারঃ বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান‘এর প্রভাবে মোংলায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। রৌদ্র উজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে।
এমতাবস্থায় মোংলা সমুদ্রবন্দরকে ২নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।
আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড়টি সামান্য উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।
মোংলার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ অতিপ্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। আবহাওয়া অফিস জানায়, গত মধ্যরাতে ঘূর্ণিঝড়টি মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৯০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৬২ কিলোমিটার। যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছাকাছি সাগর উত্তাল রয়েছে। এ অবস্থায় মোংলা সমুদ্রবন্দরকে ২নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com