যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আলাস্কার সিনেট আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেটোলা। দুই মেয়াদে দায়িত্ব পালন করা রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভানকে হারিয়ে আসনটি নিজেদের দখলে নিয়েছে ডেমোক্র্যাটরা। এ জয়ের মধ্য দিয়ে রিপাবলিকানদের কাছ থেকে গুরুত্বপূর্ণ একটি সিনেট আসন ছিনিয়ে নিল দলটি।
মঙ্গলবার রাতে এ নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এ খবর বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)র। এবারের মধ্যবর্তী নির্বাচনে আলাস্কার সিনেট আসনটির ফলাফলই সর্বশেষ ঘোষণা করা হয়।
পেলটোলার জয়ে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা বেড়ে ৫৬ হয়েছে। অন্যদিকে রিপাবলিকানদের আসন কমে দাঁড়িয়েছে ৪৪টিতে।
পেটোলা প্রায় ৫০ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্যদিকে, ড্যান সুলিভান পেয়েছেন ৪৬ দশমিক ১ শতাংশ ভোট। ভোটের ব্যবধান প্রায় ১১ হাজার ২০০।
এর মধ্য দিয়ে আলাস্কায় ২০০৮ সালের পর প্রথমবারের মতো কোনো ডেমোক্র্যাট প্রার্থী সিনেট সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন। খবর এপি ও সিবিএস নিউজের।
৫৩ বছর বয়সী মেরি পেটোলা একজন সাবেক কংগ্রেস সদস্য। তিনি ২০২২ সালে আলাস্কা থেকে প্রথম আদিবাসী নারী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়েছিলেন। এবার সিনেট নির্বাচনে জয়ী হয়ে তিনি যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম আলাস্কান আদিবাসী নারী হওয়ার পথে রয়েছেন।
নির্বাচনী প্রচারে পেটোলা জীবনযাত্রার ব্যয় কমানো, খাদ্য ও জ্বালানির উচ্চমূল্য নিয়ন্ত্রণ এবং আবাসন সংকট সমাধানের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি আলাস্কার স্থানীয় মানুষের স্বার্থকে জাতীয় রাজনীতির ঊর্ধ্বে রাখার প্রতিশ্রুতি দেন। অন্যদিকে, ড্যান সুলিভান নিজের আসন ধরে রাখতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনকে ঘিরে বিতর্কও তৈরি হয়েছিল। একই নামের আরেক প্রার্থী ড্যান সুলিভান নির্বাচনে অংশ নেওয়ায় ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরির অভিযোগ ওঠে। এ ঘটনায় পেটোলার প্রচারশিবিরের সংশ্লিষ্টতার অভিযোগও সামনে আসে। তবে পেটোলা ও ওই প্রার্থী উভয়েই এ ধরনের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন। এ ছাড়া নির্বাচনের ফল ঘোষণা ও প্রত্যয়ন প্রক্রিয়া স্থগিতের দাবিতে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হলেও আদালত তা খারিজ করে দেন।
আলাস্কার এই জয় যুক্তরাষ্ট্রের সিনেটের রাজনৈতিক সমীকরণেও গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। নির্বাচনী ফল অনুযায়ী, সিনেটে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা ৫৬ এবং রিপাবলিকানদের ৪৪-এ দাঁড়ানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।
ফলে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান শিবিরের জন্য এই পরাজয় নতুন রাজনৈতিক চাপ তৈরি করেছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com