সিনিয়র রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম অদ্য ১৭/১১/২০২৬ খ্রি. তারিখ সকাল ১০:০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের পিওএম বিভাগ পরিদর্শন করেন। এ সময় পিওএম বিভাগের একটি চৌকস পুলিশ দল পুলিশ কমিশনার মহোদয়কে আনুষ্ঠানিকভাবে সালামি প্রদান করেন।
পরিদর্শনকালে পুলিশ কমিশনার পিওএম বিভাগে সংরক্ষিত বিভিন্ন সরকারি রেজিস্টার ও দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন। পাশাপাশি পিওএম বিভাগের সার্বিক ভৌত অবকাঠামো, পুলিশ সদস্যদের ব্যারাক, ডি-স্টোর ও বিভিন্ন অফিস ও মেস পরিদর্শন করেন। তিনি ব্যারাকের পরিচ্ছন্নতা, শৃঙ্খলা, সংরক্ষিত সরকারি মালামালের যথাযথ ব্যবস্থাপনা এবং সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা, দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) মোঃ আফজাল হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত দায়িত্বে ডিসি-দক্ষিণ) অলক বিশ্বাসসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য ও ফোর্সবৃন্দ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com