ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: এসআরবি-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ২০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গত (১৬ নভেম্বর) আনুমানিক রাত ১৯.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আখাউড়া হইতে চিনাইর বাইপাস রাস্তা দিয়ে ১টি সিএনজিযোগে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে যাচ্ছে।
উক্ত সংবাদ পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর পূর্বপাড়ার জনৈক ইছাক হোসাইনের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালে একটি পুরাতন সিএনজিকে থামানোর জন্য সিগন্যাল দিলে চালক সিএনজিটি ইউ-টার্ন নিয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তার হেফাজতে মাদকদ্রব্য গাঁজা রয়েছে। পরবর্তীতে তার দেখানো মতে সিএনজির ড্রাইভিং সিটের নিচে ৪টি এবং পিছনের সিটের নিচে ৪টিসহ মোট ৮টি বান্ডিলের ভেতর থেকে মোড়ানো অবস্থায় ২০ কেজি গাঁজা ও সিএনজিসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন - আজাহান(৩৮), পিতা- মৃত বজলু মিয়া, বেতবাড়িয়া, সদর, ব্রাহ্মণবাড়িয়া।
এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবির-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com