রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় আরো ৪৮০ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
আটকদের মধ্যে রমনা বিভাগ ২৪ জন, লালবাগ বিভাগ ৭৮ জন, ওয়ারী বিভাগ ৭৪ জন, মতিঝিল বিভাগ ৪৯ জন, তেজগাঁও বিভাগ ৭৮ জন, মিরপুর বিভাগ ১১৯ জন, গুলশান বিভাগ ২৭ জন, উত্তরা বিভাগ ২৫ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৬ জনকে আটক করা হয়েছে।
অভিযানকালে ২টি ছুরি, ২টি স্টিলের সুইচ গিয়ার, ১০ হাজার ৩০৬ পিস ইয়াবা, ৩২৬ গ্রাম গাঁজা, ২টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গতকাল রবিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com