গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন হবিগঞ্জের বর্তমান জেলা প্রশাসক জি এম সরফরাজ।
এদিকে, রোববার গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে অস্ত্র নিয়ে মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় তাদের অনেকের হাতে লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লম ও লগি-বইঠাসহ বিভিন্ন দেশি অস্ত্র দেখা যায়। মিছিলে অংশ নেওয়া কারও কারও মাথায় হেলমেটও ছিল। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
এমন পরিস্থিতির মধ্যেই জেলার প্রশাসনের এই শীর্ষ পদে পরিবর্তন আনলো সরকার।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com