আজ রবিবার বিএনপির ঢাকা মহানগর উত্তর-এর নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব জনাব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব শফিকুল ইসলাম মিল্টন, সদস্য সচিব জনাব এস এম জাহাঙ্গীর হোসেন এবং মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি।
কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্তর্গত বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিশেষ করে ঢাকা-১৪ আসনের অন্তর্গত মিরপুর, শাহ আলী ও দারুস সালাম থানার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন ।
এ সময় গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জাতীয় রাজনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করা হয়।
নেতাকর্মীদের সম্মিলিত উপস্থিতি, পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যবদ্ধ অংশগ্রহণে কর্মসূচিটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
সাংগঠনিক ঐক্য, পারস্পরিক সংহতি ও সম্মিলিত প্রচেষ্টাই আগামী দিনের পথচলার প্রেরণা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com