ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ চোরাচালানকৃত মালামাল ও ট্রাকসহ ২ চোরাকারবারীকে গ্রেফতার করেছে।
মিডিয়া উইং জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, (১৩ নভেম্বর) বিকাল ১৬.৫০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
এসময় পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার গজারিয়া এলাকা হতে ১ টি ট্রাক গাড়ি আটক করে। ট্রাকটি তল্লাশী করে অবৈধ পন্থায়ম আনা ভারতীয় ২৬০ বস্তায় মোট ৭৮০০ কেজি জিরা উদ্ধারসহ ২ জন চোরাকারবারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন - মোঃ শাহনূর আলম, পিতা- মোহাম্মদ আলী, হেমু হাউদপাড়া, জৈন্তাপুর, সিলেট এবং মোঃ সুরুজ মিয়া, পিতা- মোঃ ফুলসুর, আটভাগ (দক্ষিণ জামিরা), পুঠিয়া রাজশাহী। এ সংক্রান্তে সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com