রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৬২টি মামলা করা হয়। শনিবার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ২৯ জন, লালবাগ বিভাগ ৫৮ জন, ওয়ারী বিভাগ ৭৪ জন, মতিঝিল বিভাগ ৩৯ জন, তেজগাঁও বিভাগ ৭১ জন, মিরপুর বিভাগ ১২৭ জন, গুলশান বিভাগ ২৩ জন, উত্তরা বিভাগ ৫১ জন এবং এসআরইউ-১ ও গোয়েন্দা বিভাগ ৫ জনকে গ্রেফতার করা করেছে।
অভিযানকালে ১৪ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১৬৩৩ পিস ইয়াবা, ২.৫ গ্রাম হেরোইন, ৫টি মোবাইল, ৩ পাতা স্ক্রিনশট, ১৭টি বাইসাইকেল, মাদক বিক্রয়লব্ধ ৪৭ হাজার ৯০ টাকা, ২টি বিস্ফোরিত স্মোক বোমার খোসা ও ৮টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com