শেরপুর (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার শেরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সুমন আহম্মেদ (৪০) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন আহম্মেদ উপজেলার চকপোতা গ্রামের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদের বড় ছেলে। তিনি অগ্রণী ব্যাংক দুপচাঁচিয়া শাখায় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘দৌড় পরিবার’-এর অন্যতম সক্রিয় সদস্য হিসেবে পরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে অটোরিকশযোগে কর্মস্থল দুপচাঁচিয়ার উদ্দেশে রওনা দেন সুমন। পথিমধ্যে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রæতগামী পিকআপ ভ্যান অটোরিকশটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে দ্রæত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তাঁর এই আকস্মিক ও মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী এবং ‘দৌড় পরিবার’-সহ বিভিন্ন সামাজিক সংগঠনের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তাঁর এই অকাল প্রয়াণে এলাকায় অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com