এইচএম সাইফুল্লাহ্, স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন প্রায় ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ এর থানা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১১ নভেম্বর ২০২৬ ঐতিহ্যবাহী পাহাড়তলী ডিগ্রী কলেজ খেলার মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব শামসুল আরিফিন-এর সার্বিক তত্ত্বাবধানে এবং পাহাড়তলী থানাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় প্রতিযোগিতাটি অত্যন্ত সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে পাহাড়তলী থানার ৯, ১০, ১১, ১২ ও ২৬ নং ওয়ার্ডের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ছাত্র-ছাত্রীরা ১০টি ভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। সারাদিনব্যাপী খেলায় শিক্ষার্থীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
খেলা চলাকালে খেলোয়াড়দের অভিভাবক এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন পাহাড়তলী থানার একাডেমিক সুপারভাইজার সালমাতুজ জোহরা এবং মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আয়োজকরা জানান, থানা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও নির্বাচিত দল ও খেলোয়াড়রা আগামীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় পাহাড়তলী থানার প্রতিনিধিত্ব করবে।
থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব শামসুল আরিফিন শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ এবং শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করে বলেন, “ক্রীড়াই পারে শিক্ষার্থীদের মেধা ও শারীরিক বিকাশে সহায়তা করতে। নতুন কুঁড়ির মতো প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের অন্যতম মাধ্যম।"
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com