কামিনী
ডক্টর সুদীপ চন্দ্র হালদার
গাঢ় সবুজ পাতা ঘিরে কেন দিচ্ছ উঁকি,
আঁধারে মুক্তো যেমন করে লুকোচুরি।
জানালার হিমেল বাতাসে করেছ মাতাল,
মনে রেখো কামিনী, তোমার মিষ্টি সুবাস শুধুই তার।
গোধূলি লগনে কেন ফোটো কামিনী?
রাতের আঁধারে সাদা কাঞ্চন হবে বলে?
না, তার কালো কেশেতে মুক্তো ঝরাবে,
মিলন গোধূলি পবিত্রতর করবে বলে, কামিনী!
সূত্রে তোমায় গাঁথব আমি কামিনী,
জড়াবো তার গাঢ় কালো কেশে।
বেশি সুগন্ধি ছড়িয়ো না আজি, কামিনী,
রেখে দাও সেদিনের তরে, যেদিন দুলবে তাঁর খোঁপায়।
স্বর্গের মন্দাকিনীর তটে নাইবা গেলাম,
মন্দারমনির নিসর্গে নিশ্চয়ই হাঁটবো তারে নিয়ে।
তোমার সমস্ত সঞ্চিত সুবাস সেদিন বিলিয়ো, কামিনী।
দু'কামিনীর পবিত্র স্পর্শে, হারাবো সেদিন মিলন সুখে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com