সুমন,স্টাফ রিপোর্টারঃ সুন্দরবনের গাংমারী খাল এলাকা থেকে সাবিত খান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্ট গার্ডের ডুবুরি দল।
মঙ্গলবার ( ১০ নভেম্বর) সকাল ৯ টার দিকে সুন্দরবনের গাংমারী খালে এলাকা থেকে মোংলা নদীতে গোসল নেমে নিখোঁজ মেসার্স আল্লাহ সহায়' নামের একটি বাল্কহেড স্কট সাবিত খান (১৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, মোংলা নদীতে গোসল নেমে নিখোঁজ মেসার্স আল্লাহ সহায়' নামের একটি বাল্কহেড স্কট হিসেবে কর্মরত সাবিত খান (১৯) কে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের ডুবুরি দলের যৌথ উদ্ধার অভিযানে আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে নিখোঁজ সাবিত খান'র মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে গত ০৮ নভেম্বর বিকেল মোংলা নদীতে গোসল নেমে স্রোতের টানে ভেসে যান সাবিত খান নামের ওই যুবক। এরপর থেকে নিখোঁজ হওয়া সাবিত খানের সন্ধানে নৌবাহিনী ও কোস্ট গার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালিত করে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকাল ৯ টায় তার মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সাবিত খান চাঁপাইনবাবগঞ্জ জেলার সেলিমাবাদ এলাকার ফিলটার খান বাবু'র ছেলে। তিনি মোংলা বন্দরে অবস্থানরত "মেসার্স আল্লাহ সহায়" নামের একটি বাল্কহেড কার্গোতে স্কট হিসেবে কর্মরত ছিলেন। মরদেহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট নৌ পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com