আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে রাজধানীর ফার্মগেট এলাকায় তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে সতর্ক অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন তেজগাঁও থানা ছাত্রদলের সভাপতি মোঃ আকতার হোসেন ফরাজী এবং সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম রাজন।
এছাড়াও উপস্থিত ছিলেন তেজগাঁও থানা ছাত্রদলের নুরে আলম সজিব, ইমাম হোসেন নিসু, রবিউল আলম মজুমদার, প্রকৌশলী মোঃ ফাহাদ হোসেন। ন্যাশনাল পলিটেকনিক ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন সায়েম ও মোঃ কাঞ্চন। ২৬ নং ওয়ার্ড ছাত্রদলের গাজী আবু সুফিয়ান আহমেদ, হাবিবুর রহমান তুষার ও নুর মোঃ আকাশ। ২৫ নং ওয়ার্ড ছাত্রদলের মাহবুবুর রহমান ফয়েল, মাহফুজুর রহমান ও এমদাদ হোসেন।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফাতেমা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক জিতু শিকদার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার এবং সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহীম রাজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সাংগঠনিক উপস্থিতির মধ্য দিয়ে কর্মসূচি পালিত হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com