সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলার সুন্দরবন ইউনিয়নের আগলাদিয়া এলাকা থেকে ১৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
সোমবার (০৯ নভেম্বর) বিকালে অজগর সাপটিকে উদ্ধার করা হয় বলে জানান পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা (এসও) মোঃ হামিদুর রহমান।
বনবিভাগ জানায়, আজ সোমবার বিকালে সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা অজগর সাপটিকে স্থানীয়রা দেখতে পেয়ে বনবিভাগকে খবর দেয়। পরে ওই এলাকা থেকে সিপিজি, ভিটিআরটি টিমের সদস্য ও বনবিভাগ ১৯ ফুট লম্বা অজগর সাপটিকে উদ্ধার করে। পরে সন্ধ্যায় উদ্ধার করা সাপটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com