প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের আমলে চিকিৎসার জন্য বিশেষ একটি দেশে যেতে মানুষকে বাধ্য করা হয়েছিল। সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা এক যুগেরও বেশি সময় স্বৈরাচারের সেই দুঃসহ শাসন আমলে আমরা দেখেছি কিভাবে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাকে বিদেশ নির্ভর করে ফেলা হয়েছিল। কিভাবে বাংলাদেশের খনিজ সম্পদকে ব্যবহার না করে সব কিছুকে আমদানি নির্ভর করে ফেলা হয়েছিল।
তিনি বলেন, আমরা দেখেছি কিভাবে বাংলাদেশের শিল্পের বিকাশ না ঘটিয়ে বাংলাদেশকে আমদানি নির্ভর করে ফেলা হয়েছিল। কিভাবে এমন সব ইচ্ছাকৃতভাবে পলিসি গ্রহণ করা হয়েছিল, যার ফলে স্বাভাবিকভাবে বাংলাদেশের শিল্পের বিকাশ ঘটতে পারেনি।
তিনি আরও বলেন, বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসা ব্যবস্থা অতীতে গণতান্ত্রিক সরকারের সময় যতটুকু বা ছিল, স্বৈরাচারের সময় সেটাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল। কিছুদিন আগেই এই সংসদের একটি অধিবেশনে বিরোধী দলীয় নেতাও বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে তার কনসার্ন তুলে ধরেছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, সব কিছু বিবেচনা করে এবং শুধু তাই নয়, আমরা দেখেছি বাংলাদেশের চিকিৎসার ক্ষেত্রে সেই স্বৈরাচারের সময় এমনভাবে চিকিৎসা ব্যবস্থাকে তারা পরিকল্পিতভাবে ধ্বংস করেছে বাংলাদেশের মানুষকে বাধ্য করেছিল বিশেষ কোন একটি দেশে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com