খুনি-হত্যাকারীকে কখনোই পাসপোর্টের মাধ্যমে ফিরিয়ে আনবে না বাংলাদেশ। বন্দী বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে বলে স্পষ্ট করে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদনের প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি, হত্যাকারী তো এ আবেদন করতে পারে না। তিনি আসতে চাইলে ভারতের সঙ্গে যে বন্দী বিনিময় চুক্তি, এর আত্ততায় দেশে ফেরত আসতে হবে।
কেবল টাকার জন্য কোনো ল ফার্ম যদি তার (শেখ হাসিনা) হয়ে কাজ করে, তাদের নৈতিক অবস্থান কোথায়— প্রশ্ন তুলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিষ্কার করে ভারতকে বলেছে, বন্দী বিনিময় চুক্তির আত্ততায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ও তার পরিবারের সবাই পলাতক। দণ্ডপ্রাপ্ত আসামিকে যেভাবে হ্যান্ডওভার চাই আমরা, শেখ হাসিনাকেও সেভাবে হ্যান্ডওভার চাই আমরা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com