পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় মোঃ রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পোরশা থানা পুলিশ। গতকাল শনিবার (৭ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টার পর উপজেলার ৪ নম্বর গাংগুরিয়া ইউনিয়নের ডাংগাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে পোরশা থানা পুলিশ তাকে সাপাহার থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
গ্রেপ্তার মোঃ রফিকুল ইসলাম ওই গ্রামের তবিবুর রহমানের ছেলে। তিনি পোরশা উপজেলা সাবেক স্বেচ্ছাসেবক লীগ এর সহ-সভাপতি ।
জানা গেছে, সাপাহার থানার মামলা নম্বর-০২, তারিখ ০৪ নভেম্বর ২০২৪। বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩, ৩এ ও ৬ ধারাসহ দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩৮৫, ৩০৭, ৩২৩, ৩২৪, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
পরে সাপাহার থানা পুলিশ আজ রবিবার (৮ নভেম্বর) সকালে গ্রেপ্তার রফিকুল ইসলামকে নওগাঁ জেলা আদালতে পাঠায়। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com