রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৪৩ জন, ওয়ারী বিভাগ ৪৯ জন, মতিঝিল বিভাগ ৪৬ জন, তেজগাঁও বিভাগ ৯৪ জন, মিরপুর বিভাগ ১৬৬ জন, গুলশান বিভাগ ৫৩ জন, উত্তরা বিভাগ ৩৫ জন ও গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অভিযানকালে ১০০ গ্রাম হেরোইন, ১০ হাজার ৯২৪ পিস ইয়াবা, ২১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
ডিএমপি জানিয়েছে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com