ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে। আর সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন তানভীর আহমেদ রবিন।
রোববার (৮ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুনর্গঠিত চার সদস্যের কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলকে। যুগ্ম আহ্বায়ক হয়েছেন আ ন ম সাইফুল ইসলাম।
এর আগে, গত ১ নভেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করে দলটি। ওই কমিটিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিব করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com