জাহিদুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী): রাজশাহীর দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, দেশাত্মবোধক গানের আসর এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর এম এ মতিন এর সঞ্চলনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মারফত আলী।
আলোচনা সভায় বক্তব্য দেন দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসা. তারজিনা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রুহুল আমিন এবং দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্রী পঞ্চানন্দ সরকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, কৃষি কর্মকর্তা সাহানা পারভিন লাবনী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম আকবর আলী বাবলু, আশরাফুল কবির বুলু এবং উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেনসহ অন্যান্য অতিথিরা। আলোচনা সভা শেষে মনোজ্ঞ দেশাত্মবোধক গানের আসর অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com