ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, অনুদানের চেক বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে যুব উন্নয়নমূলক কার্যক্রমের আওতায় দুটি সংগঠনকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়। এর মধ্যে অগ্রণী যুব উন্নয়ন সমিতিকে গাভী পালন ও সেলাই প্রশিক্ষণ প্রকল্পের জন্য ১ লাখ টাকা এবং তারাকান্দি যুব মহিলা উন্নয়ন সমিতিকে বাঁশ-বেত, সেলাই ও ব্লক বাটিক প্রকল্পের জন্য ৭৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
এ ছাড়া গবাদিপশু পালন প্রকল্পের আওতায় বৃ-কাঁঠালিয়ার মাহফুজুর রহমান ও দত্তপাড়ার শিপন মিয়াকে ৮০ হাজার টাকা করে মোট ১ লাখ ৬০ হাজার টাকা ঋণ সহায়তা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াদ হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, পৌর বিএনপির আহ্বায়ক সাইদুর রহমান এবং ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমন।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশাররফ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মির্জা নিজোয়ারাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com