গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত আছে, একই সাথে এর পেছনে এদেশীয় দোসর ও ইসলামের নামে রাজনীতি করা দলও জড়িত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়িতে বাবুনগর মাদ্রাসার বার্ষিক মাহফিলে এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিকভাবে ভিন্নমত থাকলেও একটি প্রশ্নে সবাই একমত, দীর্ঘ ১৭ বছর যারা গুম খুন করেছে তাদের এদেশের মানুষ আর রাজনীতি করতে দেবে না।
মন্ত্রী আরও বলেন, যারা গণহত্যা চালিয়ে এখন পর্যন্ত অনুতপ্ত নয়, যারা গণঅভ্যুত্থানের মুখে নিজের আপন ঠিকানায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারা কখনো এদেশে এসে আর রাজনীতি করতে পারবে না।
হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরী পরিচালিত এ মাদ্রাসার বার্ষিক সভায় ধর্মমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আলেমদের ভূমিকা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সরকার সব সময় ইসলামের পক্ষে আছে। কিন্ত একটি দল ইসলামের নামে রাজনীতি করলেও তারা দলীয় মনোগ্রাম থেকে ইসলামের চিহ্ন মুছে দিয়েছে। এ সময় এ দেশে আর ফ্যাসিবাদী রাজনীতির সুযোগ নাই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com