আরফান আলী, শেরপুর: স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের (ভিডিএফ) কেন্দ্রীয় কমিটি নির্বাচন-২০২৬-এ কোষাধ্যক্ষ পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন নেত্রকোনা জেলার সন্তান উজ্জ্বল মিয়া। ৮৮৯ ভোট পেয়ে তিনি এ পদে বিজয়ী হয়েছেন।
৪ নভেম্বর (বুধবার) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল অনুযায়ী, কোষাধ্যক্ষ পদে উজ্জ্বল মিয়া পেয়েছেন ৮৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঢাকা বিভাগের মুন্সীগঞ্জ জেলার ফাহিম শেখ পেয়েছেন ৭৫২ ভোট। ১৩৭ ভোটের ব্যবধানে তাঁকে পরাজিত করে নির্বাচিত হন উজ্জ্বল মিয়া। একই পদে চট্টগ্রাম বিভাগের রাঙামাটি জেলার মো. হাসিবুর রহমান মিশকাত পেয়েছেন ২৯৬ ভোট।
নির্বাচনী প্রচারণায় উজ্জ্বল মিয়া ফান্ডের শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা, সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে ফান্ড বণ্টন এবং ‘জিরো অ্যাডমিন-কস্ট’ নীতি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁর এসব পরিকল্পনা ও প্রতিশ্রুতি সারাদেশের স্বেচ্ছাসেবীদের মধ্যে সাড়া ফেলে, যার প্রতিফলন ঘটেছে নির্বাচনের ফলাফলে।
বিজয়ের পর প্রতিক্রিয়ায় উজ্জ্বল মিয়া বলেন, ‘এই বিজয় আমার একার নয়, এটি সারাদেশের সকল ভিডিএফ সদস্যের বিজয়। যারা আমার ওপর আস্থা রেখে পবিত্র আমানত হিসেবে ভোট দিয়েছেন, তাঁদের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। বিশেষ করে আমার ময়মনসিংহ বিভাগসহ সারাদেশের যেসব লিডার দিনরাত পরিশ্রম করেছেন, তাঁদের এই ঋণ শোধ করার মতো নয়। আমি কথা দিচ্ছি, আমার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফান্ডের শতভাগ স্বচ্ছতা রক্ষায় সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাব।’
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com