পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী সোনামাই বেওয়া আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে কলেজ হলরুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রায়হান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত সভাপতি মোশফেকুর রহমান রিপন।
সভায় শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, নির্ধারিত পোশাক ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রধান অতিথি। এ সময় শিক্ষকরা শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। অভিভাবকরাও শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।
সভায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com