সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজের শতভাগ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। আজ শনিবার ফলাফল প্রকাশের পর ক্যাম্পাসে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা।
চলতি বছর এইচএসসি পরীক্ষায় ৫৮তম ব্যাচের ৪১ জন ক্যাডেট অংশগ্রহণ করেন এবং তাদের সবাই জিপিএ-৫ অর্জন করেন।
এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. আবুল কালাম আজাদ বলেন, ‘এই অসাধারণ অর্জনের পেছনে রয়েছে ক্যাডেটদের একনিষ্ঠ অধ্যবসায় ও নিষ্ঠা, কলেজ কর্তৃপক্ষের সার্বক্ষণিক তদারকি, শিক্ষকবৃন্দের নিরলস পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের প্রেরণা ও আন্তরিক সহযোগিতা। সর্বোপরি মহান আল্লাহতায়ালার অশেষ রহমতে এই সাফল্য সম্ভব হয়েছে।’
তিনি এই সাফল্যের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও প্রতিষ্ঠানের এই কৃতিত্ব ও ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, গত বছর মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে ৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছিলেন। তাদের মধ্যে ৪৪ জন অর্জন করেন গোল্ডেন জিপিএ-৫।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com