স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪ জনে পৌঁছেছে। কাস্তিয়া লা মাঞ্চা আঞ্চলিক সরকার জানিয়েছে, ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত ৬৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
দুর্ঘটনার শিকার দুটি ট্রেনে ৫০০ জনের বেশি যাত্রী ছিল বলেও জানা যাচ্ছে।
২০১৩ সালের জুলাই মাসের পর স্পেনে এমন ভয়াবহ রেল বিপর্যয় আর ঘটেনি। উত্তর-পশ্চিম স্পেনের সান্তিয়াগো দে কম্পোস্তেলা শহরের উপকণ্ঠে একটি বাঁকের ওপর ঘটা সেই ট্রেন দুর্ঘটনায় ৮০ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com