সুমন,স্টাফ রিপোর্টারঃ নানা আয়োজনের মধ্য দিয়ে মোংলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার(২৮ অক্টোবর) বেলা ১১ টায় দিনটি উপলক্ষে মোংলা পৌর শ্রমিক সংঘ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্রমিক চত্বরে এসে আবার জড়ো হয়।
মোংলা পোর্ট পৌর যুবদলের আহ্বায়ক ইমান হোসেন রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার রক্ষা এবং স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে যুবদলের নেতাকর্মীরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত গণতান্ত্রিক আন্দোলন ও রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান।
এসময়ে, সাবেক জেলা যুবদলের সদস্য মোঃ আলাউদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি বাবুল হোসেন রনি, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদারসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com