এ সরকার জুলাই যোদ্ধাদের আন্দোলনের ফসল। এ নির্বাচন করা সরকারের ক্ষমতায় যাওয়া সম্ভব হয়েছে এই হাজারো মানুষের জীবনদান, তাদের অঙ্গদান, পঙ্গুত্বের কারণে।
গতকাল মঙ্গলবার রাতে গাজীপুরের শ্রীপুরে চন্নাপাড়া এলাকায় জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব বরণকরা বাপ্পীকে দেখতে এসে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেন, প্রশাসনিক ও আমলাতান্ত্রিক জটিলতায় জুলাই যোদ্ধাদের চিকিৎসায় যাতে গাফিলতি না হয়, সেদিকে সরকারের দৃষ্টি আকর্ষন করেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম তিনি বলেন, রাজনীতিসহ সব কিছুর উর্ধ্বে গিয়ে যাতে এই আহত ভাইবোনদের প্রতি সরকারের দৃষ্টি থাকে এবং কোন প্রশাসনিক আমলাতান্ত্রিক জটিলতায় তাদের চিকিসায় যাতে গাফিলতি না হয়।
তিনি বলেন, তাদের প্রতি যে কমিটমেন্ট ছিল আর্থিক সহযোগিতার এবং তাদের পুনর্বাসন, তাদের পরিবারের সহযোগিতা, সামজিক ও রাজনৈতিক ভাবে সুরক্ষার প্রয়োজন। তবে একটা দলের পক্ষের যতটা সম্ভব সরকারের পক্ষে রাষ্ট্রের অনেক বেশি সম্ভব। অনেক কিছু অন্তবর্তীকালীন সরকারের সময়ই করা হয়েছে। সরকারের শুধু সেগুলো দেখভাল করতে হবে।
বর্তমানের সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা এই দেশের বীর, তাদের বীরত্বের কারণেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমরা যা কিছু করতে পারতেছি, স্বপ্ন দেখছি তাদের কারণেই সম্ভব হয়েছে। তাদেরকে কখনো যেন আমরা ভুলে না যাই। তারা হয়তো বাকী জীবন সুস্থ জীবন ফিরে পাবে না। রাষ্ট্র হিসেবে জনগণ হিসেবে তাদের পাশে থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ন আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, ঢাকা বিভাগীয় উত্তরের সাংগঠনিক সম্পাদক সাইদুল্লাহ্ হায়দার, সহ সাংগঠনিক সম্পাদক শওকত আলী, এনসিপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ, এনসিপির নিবাহী কমিটির সদস্য আলী নাসের খান, গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক আবু রায়হান মেজবাহ প্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com