বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় এক বর্ণাঢ্য ও বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী সজিবুর রহমান সজিবের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের শত শত নেতাকর্মী অংশ নেন। মিছিলটি জেলা শহরের কান্দিপাড়া মাদ্রাসা রোড থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের গেইট হয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জাতীয়তাবাদী যুবদলের আদর্শ ও সংগ্রামের কথা তুলে ধরেন এবং দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর জোর দেন।
এ সময় মিছিলে ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ত্রান ও পুনবাসন সম্পাদক ও জেলা কৃষক দলের যুগ্ন-আহব্বায়ক কাউসার মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আরমান মিয়া, জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন, জেলা কৃষক দলের যুগ্ন আহব্বায়ক জিল্লুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ ওয়াকি, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আল-আমিন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুমেল উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল জাহান, সদর উপজেলা কৃষকদলের আহবায়ক এমরান,সদস্য সচিব মামুন,যুগ্ম আহবায়ক ফারহান, পৌর কৃষকদলের আহবায়ক কামাল মিয়া, সদস্য সচিব স্বপন মিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com