কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আমিনুল ইসলাম, জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও কার্যকর সমন্বয় জরুরি। এ ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। এ ক্ষেত্রে অপরাধ দমনের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। আইনশৃঙ্খলা রক্ষায় পারস্পরিক সমন্বয় ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে কার্যকর ভূমিকা রাখার ওপরও তিনি গুরুত্ব দেন। অপরাধ দমনে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
এছাড়া সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং অপরাধ দমনে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com