সুমন,স্টাফ রিপোর্টারঃ দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা। প্রথম বারের মতো দায়িত্ব গ্রহনের পরে প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার মোংলা বন্দর পরিদর্শন করেছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দরের উন্নয়নের জন্য মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামগত উন্নয়ন, প্রয়োজনীয় নাব্যতা অর্জনের বিষয়ে তুলে ধরেন। পরে তিনি প্রস্তাবিত বেজা (BEZA) অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন।
সম্প্রতি (১০অক্টোবর) মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে চীনের এক্সিম ব্যাংকের সাথে ৩৩৫.৭৮ মিলিয়ন মার্কিন ডলারের স্বাক্ষরিত ঋণচুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে মোংলা বন্দরকে "First Calling Port" হিসেবে বিবেচনা, ড্রেজিং কার্যক্রম, খুলনা-মোংলা সড়কটি ৪ লেন এ উন্নীতকরণ, খুলনা-ভাঙ্গা সংযোগ সড়ক নির্মাণ, খান জাহান আলী বিমানবন্দর, ওয়াগন ট্রেন ও কন্টেইনার ট্রেন চালুকরণের বিষয়ও তুলে ধরেন তারা।
মোংলা বন্দর চ্যানেল ড্রেজিং হলে নাব্যতা বাড়বে। ফলে অধিক ড্রাফটের জাহাজ এ বন্দরে আনা সম্ভব হবে মনে করেন মোংলা বন্দর কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রীর মোংলা বন্দর সফর নিয়ে মোংলা অঞ্চলের মানুষের আশার সঞ্চার হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com