সুমন,স্টাফ রিপোর্টারঃ সরকারের দায়িত্ব গ্রহনের পর বৃহস্পতিবার (২২ আক্টোবর) প্রথমবারের মতো দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার(২১ অক্টোবর) সকাল থেকেই এ সফরকে ঘিরে মোংলা অঞ্চলে প্রস্তুতি ও আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে।
সফরসূচি অনুযায়ী আকাশপথে হেলিকপ্টারে সুন্দরবন পরিদর্শনের পর নদীপথে বানৌজা মোংলা, মোংলা বন্দর জেটি পরিদর্শন। মোংলা বন্দর কর্তৃপক্ষ আয়োজিত নির্ধারিত সভায় অংশগ্রহন। পরে ব্যাবজার প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখবেন তিনি।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য সরেজমিন পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এতে মোংলা বন্দরের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি পাবে। মোংলা বন্দরে চায়না বিনিয়োগস্থল, চায়না ভিত্তিক ইকোনমিক জোন, সুন্দরবন পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। মোংলা নদীর উপর সেতু, সড়ক যোগাযোগ উন্নয়নে এসব তার নজরে আনা হবে।
তিনি আরো বলেন, ১৯৯৬ সালে ফয়লায় খানজাহান আলী বিমান বন্দরের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেই বিমান বন্দরটিও তার নজরে আনবো আমরা।
প্রধানমন্ত্রীর এই আগমন উপলক্ষে মোংলাসহ আশপাশের এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মোংলা বন্দর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com