আহছানুল আমীন জর্জ , খুলনা ব্যুরো প্রধান : খুলনায় বিশেষ অভিযান চালিয়ে হানিট্র্যাপ প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা থানা পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সোনাডাঙ্গা থানার দ্বিতীয় আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের ৩৭৭ নম্বর বাড়ির পঞ্চম তলার একটি ভাড়া ফ্ল্যাট থেকে হানিট্র্যাপ চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন মোছা. রেখা (৪০), তামিম হাসান ওরফে রবিন (২২), শেখ আকাশ (২১), রাকিবুল হাওলাদার (১৯), আঞ্জুমান আরা বেগম (৬০) ও শেখ মনির ওরফে টুটুল (৩৮)। তাঁদের মধ্যে শেখ মনির হাসপাতালে ভর্তি রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
২০ অক্টোবর (মঙ্গলবার) রাতে কেএমপি হেডকোয়ার্টারের মিডিয়া সেল এর এক বিজ্ঞপ্তিতে উপরোল্লিখিত তথ্য গণমাধ্যম কর্মীদের জানানো হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com