কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলা যুবদলের নতুন কমিটি গঠনে অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন জেলা যুবদলের সভাপতি ফুহাদ রেজা ফাহিম। কেন্দ্রীয় নেতাদের জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ তাঁর।
সোমবার ১৯ অক্টোবর সকালে কুষ্টিয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন ফুহাদ রেজা ফাহিম।
তিনি দাবি করেন, কমিটি ঘোষণার পর পদবঞ্চিতদের একটি অংশ ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। ব্যাংককে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার সঙ্গে তাঁর একটি ছবিকে অর্থ লেনদেনের ঘটনা হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তবে চিকিৎসার প্রয়োজনে ব্যাংককে গিয়ে হাসপাতালে তাঁর সঙ্গে দেখা হয়েছিল বলে জানান ফাহিম।
এ ছাড়া আন্দোলন-সংগ্রামে অংশ না নেওয়া এবং যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার অভিযোগও নাকচ করেন তিনি। গুজব নয়, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান জানান জেলা যুবদলের সভাপতি। সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি,সহ সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন ও জাকারিয়া আনছার মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক জব্বার মিলন ও রাশেদুল ইসলাম রাশেদ, সাংগঠনিক সম্পাদক মোজাক্কির রহমান রাব্বি, দপ্তর সম্পাদক অনিক সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com