ঢাকা মহিলাদের প্রথম বিভাগ বাছাইপর্ব টি-২০ ক্রিকেট লিগ ২০২৬-এর রোমাঞ্চকর ম্যাচে আরবান স্পোর্টস অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট একাডেমিকে ৫১ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে তেজকুনিপাড়া ক্রিকেট ক্লাব।
মানতাসা তালুকদার সিথির ঝড়ো ব্যাটিং ও নৈপুণ্যে একপেশে এই জয় তুলে নেয় দলটি।
রবিবার (১৮ই অক্টোবর, ২০২৬) সকাল ৯:০০ টায় ঢাকার সিটি ক্লাব মাঠে মুখোমুখি হয় দুই দল। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করে তেজকুনিপাড়া ক্রিকেট ক্লাব। দলের জয়ের মূল নায়ক ছিলেন মানতাসা তালুকদার সিথি। তিনি মাত্র ৬৭ বলে ৯৫ রানের এক দায়িত্বশীল ও বিধ্বংসী ইনিংস খেলেন। তার এই অসাধারণ ব্যাটিংয়ে ভর করে তেজকুনিপাড়া প্রতিপক্ষের সামনে বড় সংগ্রহের ভিত গড়ে তোলে।
জবাব দিতে নেমে তেজকুনিপাড়ার বোলারদের নিয়ন্ত্রিত ও আঁটসাঁট বোলিংয়ের মুখে পড়ে আরবান স্পোর্টস অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট একাডেমি। নির্ধারিত ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়ে ৫১ রান দূরেই থমকে যায় তাদের ইনিংস।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com