শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: আইসক্রিম ফ্যাক্টরিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছেে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শ্রীনগর উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মুন্সীগঞ্জের যৌথ উদ্যোগে উপজেলার কুকুটিয়া এলাকায় সততা আইসক্রিম ফেক্টরিতে অভিযান চালানো হয়।
এসময় ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে ও নিম্ন মানের খাদ্য সংযোজন দ্রব্য ব্যবহার করে আইসক্রিম উৎপাদন করতে দেখা যায়।
এছাড়া সকল পণ্যের বাধ্যতামূলক নিবন্ধন না থাকা, ফ্লোরে খাবার রাখা, আইসক্রিম তৈরিতে অননুমোদিত রঙের ব্যবহার করার মত অসংগতি পাওয়া যায়। এসকল অপরাধের দায় স্বীকার করায় ফেক্টরিটির মালিককে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। এছাড়াও বিপুল পরিমান রাসায়নিক রং ও জেলি জনসম্মুখে ধ্বংস করা হয়। একই সাথে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়। ভবিষ্যতে সন্তোষজনক পরিবর্তন না হলে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী মামলা করা হবে বলে সতর্ক করা হয়। জনস্বার্থে একার্যক্রম চলমান থাকবে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া। এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের নিরাপদ খাদ্য অফিসার মো. নূর-ই-আলম সোহাগ ও উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নাসরিন সুলতানা মিলি প্রমূখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com