রনজিত কুমার পাল,সিনিয়র রিপোর্টার: আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই থানার আয়োজনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার তের অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, সকাল সাড়ে এগারো ঘটিকায় সময় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ধামরাই থানার আয়োজনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি, স্হানীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন এমপি।
প্রধান অতিথি তার বক্তব্যে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপস্থিত সকল পূজা মন্ডপের কর্মকর্তাদের শুভেচ্ছা জানান। আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু সুন্দর নিরাপদ উৎসবমুখর আনন্দঘন শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হবে কোন প্রকার সমস্যা হবে না বলে সকল পূজা মন্ডপের কর্মকর্তাদের আশ্বস্ত করেন।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, দায়িত্বশীলতার সঙ্গে পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার নির্দেশনা প্রদান করেন। তিনি গুজব, অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি কোনো ধরনের সন্দেহজনক পরিস্থিতি দেখা দিলে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ তমিজ উদ্দিন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৩১৭-এর মাননীয় সংসদ সদস্য জনাব সুলতানা আহমেদ।
এ ছাড়া সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সামছুল ইসলাম, ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান, ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রদীপ কুমার মজুমদার, সদস্য সচিব সাংবাদিক রনজিত কুমার পাল,ধামরাই থানাধীন বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন কমিটি এবং সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com