ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাটের আনভিল বাপ্পি।
আজ শনিবার (১০ অক্টোবর) ঢাকার ৫৬ পুরানা পল্টনের শখ সেন্টারের ষষ্ঠ তলায় আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে মো. আনভিল বাপ্পিকে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে ঘোষণা করা হয়। তিনি ঘোড়াঘাট পৌর বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদকের দায়িত্ব রয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি তাজুল বাশার তাপু, সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দীন মিলন, অর্থ বিষয়ক সম্পাদক মো.নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো.মনির হোসেন, সদস্য মো. নুরুজ্জামানসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ.
আনভিল বাপ্পি কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হওয়ায় স্থানীয় ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com