ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ডাচ বাংলা ব্যাংক এর অর্থায়নে ও স্বাধীন বাংলা চক্ষু হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় অরুয়াইল - পাকশিমুল ইউনিয়ন সংঘ এর উদ্যাগে একদিনের জন্য ছানি রোগী বাছাই ক্যাম্পের আয়োজন করা হয়।
শনিবার সকালে অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ ক্যাম্পে ব্রাহ্মণবাড়িয়াস্থ অরুয়াইল - পাকশিমুল ইউনিয়ন সম্প্রীতি সংঘের সভাপতি এডভোকেট মোহাম্মদ ওসমান গনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাচ বাংলা ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার মাসুদুর রহমান শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাধীন বাংলা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রৌশন আলম। ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়সনের কার্যকারী সদস্য ও মাছরাঙ্গা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার আশেক মান্নান হিমেল, অরুয়াইল পাকশিমল ইউনিয়নের সহ-সভাপতি মাওলানা ওসমান গণি, ব্রাহ্মণবাড়িয়াস্থ অরুয়াইল - পাকশিমুল সম্প্রীতি সংঘের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম ভূইয়া ক্যাম্পটি পরিচালনা করেন।
এ সময় বক্তারা বলেন, চোখ মানুষের একটি অমূল্য সম্পদ। দূর্গম এলাকার অসহায় মানুষরা যাতে সেবাটি পায় সেজন্য আমাদের এ আয়োজন। আমরা চাই সমাজের অসহায় মানুষদের জন্য কাজ করতে। এ সময় ৫ শতাধিক রোগীর মাঝ থেকে ছানী রোগী সনাক্ত করা হয়। আগামী ৩ দিন পর অসহায় রোগীদের চোখেনছানি অপারেশন করা হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com