নিজেকে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য বলে আবারও দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যোগ্য হওয়া সত্ত্বেও পুরস্কারটি তিনি পাবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে তারা।
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার আগামী শুক্রবার (৯ অক্টোবর) ঘোষণা করা হবে। নরওয়েজিয়ান নোবেল কমিটি এ পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করবে।
নোবেল শান্তি পুরস্কার নিয়ে নিজের সম্ভাবনা সম্পর্কে গত বুধবার (৭ অক্টোবর) ট্রাম্প বলেন, নোবেল কমিটির সিদ্ধান্ত কী হবে, জানি না। তবে তাদের আমার মতো মানুষদের এই পুরস্কার না দেওয়ার খ্যাতি রয়েছে।
তিনি বলেন, আমি এটা পাই বা না পাই, আমি অনেক বেশি করেছি এবং আমি মনে করি, এটি তাদের জন্য চরম অসম্মানের কারণ হবে।
নোবেল শান্তি পুরস্কার নিয়ে ট্রাম্পের আগ্রহ অবশ্য নতুন নয়। গত বছর হোয়াইট হাউজে ফেরার পর থেকেই ট্রাম্প বারবার বলে আসছেন, তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। তিনি বহুবার দাবি করেছেন, বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত বন্ধে ভূমিকার জন্য তার নোবেল পাওয়া উচিত।
বুধবার সাংবাদিকদের সামনে তিনি ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পাওয়া ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর কথাও উল্লেখ করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com